মুন্সীগঞ্জে ট্রলার ডুবি
ছবি : দেশনেত্র

পিকনিকের ট্রলার ডুবি,৬ জনের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। নারী ও শিশুসহ ৬ জনের লাশ  উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পদ্মা নদীতে ঘুরতে যান। পদ্মা নদীতে ঘোরা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে বাল্কহেডের সঙ্গে ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *