নেদারল্যান্ডসে কার্গো জাহাজে আগুন, একজন নিহত, বেশ কয়েকজন আহত
ছবি:সংগৃহীত

নেদারল্যান্ডসে কার্গো জাহাজে আগুন, একজন নিহত, বেশ কয়েকজন আহত

আন্তর্জাতিক ডেস্ক :

নেদারল্যান্ডসের উত্তর উপকূলে ফ্রেম্যান্টল হাইওয়েতে পানামার মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের সময় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।বুধবার ডাচ কোস্ট গার্ড একথা জানিয়েছে।

জাহাজটি রাজধানী আমস্টারডাম থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে আমেল্যান্ড দ্বীপের ২৭ কিলোমিটার উত্তরে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়।

ডাচ কোস্ট গার্ড এর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন একটি বৈদ্যুতিক গাড়ি আগুনের উৎস। কার্গো জাহাজটি জার্মানি থেকে মিশরে ২৮৫৭টি গাড়ি পরিবহন করছিল, যার মধ্যে ২৫টি গাড়িই ছিল বৈদ্যুতিক।

বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় জাহাজে ২৩ জন ক্রু সদস্য ছিলেন। আগুন নেভাতে ব্যর্থ হওয়ার পর সমস্ত ক্রুকে নিকটবর্তী ডাচ বন্দর লওয়ারসুগে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *