ইলিয়াসের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ফাইল ছবি

ইলিয়াসের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন।

চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় আজ তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আগামী ৩১ আগস্ট দুই আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। অপর আসামি হল- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু।

এছাড়া এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।

এর আগে গত ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম বাবুল আকতার, ইলিয়াস হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে ইলিয়াস হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *