নিজের ভোটটিও দিতে পারবেন না হিরো আলম !
ফাইল ছবি

নিজের ভোটটিও দিতে পারবেন না হিরো আলম !

নিজস্ব প্রতিনিধি :

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম নিজের ভোটটিও দিতে পারবেন না। বগুড়ার ভোটার হওয়ায় এ আসনে ভোট দেবার সুযোগ নেই তার।

নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যেকোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ আছে। তবে যেখানে ভোটার, সেই আসন ছাড়া ভোট দেয়ার সুযোগ নেই। হিরো আলম ঢাকা-১৭ আসনের ভোটার নন, তিনি বগুড়ার ভোটার। তাই তিনি এই নির্বাচনে ভোট দিতে পারছেন না।

এদিকে বেশ কয়েকটি কেন্দ্রে নিজের এজেন্টদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন হিরো আলম।
তিনি বলেন,একজন নারী এজেন্টকে মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে।
বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম এই অভিযোগ করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *