প্রধানমন্ত্রীকে হুমকি দাতা বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার
Deshnetrow

প্রধানমন্ত্রীকে হুমকি দাতা বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।এর আগে, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

এদিকে, মামলার পর আবু সাঈদ চাঁদ আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে খুঁজতে অভিযান চালায়। অবশেষে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *