গায়ক নোবেল গ্রেফতার
ছবি: সংগৃহীত

গায়ক নোবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

শনিবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, গায়ক নোবলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, অগ্রিম এক লাখ ৭২ হাজার টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ এর মো. সাফায়েত ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলাটি করেন।

এরপর গত ১৭ মে আদালত অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেছেন। আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাঁদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়।

এছাড়া নোবেলের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগও রয়েছে।তার বিরুদ্ধে মামলাও আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *