ভোলায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Deshnetrow

ভোলায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভোলা প্রতিনিধি :

ভোলায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি ‘র দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বকশে আলী নামক জায়গায় এ দূঘটনা ঘটে।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম নিশ্চিত করতে পারেনি।

এসআই মো. শাহাদাত জানান, কাভার্ডভ্যানটি ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সিএনজি টি বোরহানউদ্দিন থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি ‘র দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *