তীব্র গরমে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
Deshnetrow

তীব্র গরমে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক :

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় রাজধানীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে ।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগরে খেলার মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি করেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

এর আগে, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা এক মিনিটে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।

মুসল্লিরা বলেন, কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে। আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি।

এছাড়াও

মহানবীর আমলে মদিনা রাষ্ট্রের আয়ের উৎস ও ব্যয়ের খাত

মহানবীর আমলে মদিনা রাষ্ট্রের আয়ের উৎস ও ব্যয়ের খাত

প্রভাষক মোঃ আল মামুন মহানবী মুহাম্মাদ (সা.)-এর নেতৃত্বে মদিনা রাষ্ট্র (৬২২-৬৩২ খ্রিস্টাব্দ) ছিল একটি আদর্শ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *