কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭ বগি লাইনচ্যুত
Deshnetrow

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি :

চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহত হয়েছে কয়েকজন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার হাসানপুরে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *