ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক/Deshnetrow
ছবি- Deshnetrow

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংকারদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় থাকতে হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকার্সের জুনিয়র অ্যাসোসিয়েট ও ডিপ্লোমা অ্যাসোসিয়েট এই দুই পরীক্ষা পাশ বাধ্যতামূলক করা হয়েছে।

এই দুই পরীক্ষার সনদ থাকা ব্যাংকারদের জন্য ব্যাংকিং নিয়মকানুন সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতার একটি মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে ব্যাংকের মহাব্যবস্থাপক ও সমমানের পদে পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।

তবে, ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন ডাক্তার, প্রকৌশলী এবং প্রচার ও প্রকাশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *