তিন মাসের মাথায় আবার মা হচ্ছেন আলিয়া ভাট! ! Deshnetrow
রনবির ও আলিয়া ভাট/Deshnetrow

তিন মাসের মাথায় আবার মা হচ্ছেন আলিয়া ভাট !

অনলাইন ডেস্ক

সদ্য মা হয়েছেন আলিয়া ভাট । পরিবার আলো করে রেখেছে কন্যা রাহা। তার মাঝেই খবর, রণবীর ঘরনি নাকি সন্তানসম্ভবা।

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা আলিয়া! কন্যা রাহার বয়স সবে তিন মাস। এর মাঝেই মায়ানগরীতে নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে। শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা আলিয়া। সম্প্রতি মুম্বইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কপূরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করান অভিনেত্রী। তার পর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

গত বছর ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে বিয়ে হয় এ অভিনেত্রীর। তার পর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া।

সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বেরোন কপূর দম্পতি। যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। আলোকচিত্রীদের দু’বছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন। এর মাঝেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন কপূর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *