সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প Deshnetrow
সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প Deshnetrow

সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার পর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ম্যালাঙ্গোতে এটি আঘাত হানে। ভূমিকম্পের পর উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী হেনিয়ার বাসিন্দারা ২০ সেকেন্ড ধরে চলা কম্পন ও প্রবল ঝাঁকুনির কথা জানিয়েছেন।
ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয়দের উঁচু এলাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *