অ্যাওয়ার্ড পেলেন ডিএনসিসি মেয়র আতিক deshnetrow
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম-deshnetrow

অ্যাওয়ার্ড পেলেন ডিএনসিসি মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক জলবায়ুর সংকট মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্লাটফর্ম সি-৪০ সিটিস ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড- ২০২২ অর্জন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সি-৪০ এবারের শীর্ষ সম্মেলনে ডিএনসিসি মেয়রের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

‘United in Building Climate Resilience’ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার অর্জন করেন।এবারে প্রতিপাদ্য‘ইউনাইটেড ইন অ্যাকশন’র সাথে মিল রেখে মোট ৫টি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মেয়রদের এই পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণ শেষে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন,‘এই স্বীকৃতি পৃথিবী জুড়ে জলবায়ুর ভবিষ্যৎ সংকট মোকবেলায় সামনেথেকে পথ দেখাবে। আমরাদের একটু একটু অবদান সমন্বিতভাবে এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য করে তুলবে।’

মূলত উন্মুক্তস্থান সমূহের আধুনিকায়ন,উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, ২টি কবরাস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রম এই পুরস্কার প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, ব্লুমবার্গ ফিলানথ্রপিস বিশ্বের ৯৪১টি শহর এবং ১৭৩টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে যাতে সর্বাধিক সংখ্যক মানুষের জন্য আরও ভাল, দীর্ঘ জীবন নিশ্চিত করা যায়। সংস্থাটি দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসার জন্য পাঁচটি ক্ষেত্র নিয়ে কাজ করে: কলা, শিক্ষা, পরিবেশ, সরকারী উদ্ভাবন এবং জনস্বাস্থ্য।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *