দুর্ঘটনায় কেবল একমাসেই ঝরে গেল ৪৭৬টি প্রাণ
দুর্ঘটনায় কেবল একমাসেই ঝরে গেল ৪৭৬টি প্রাণ

দুর্ঘটনায় কেবল একমাসেই ঝরে গেল ৪৭৬টি প্রাণ

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৮২টি। সবচেয়ে বেশি ১৬৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। যা মোট নিহতের ৩৫ দশমিক ৫০ শতাংশ।

সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন রয়েছেন। এ ছাড়া পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে। নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত, রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়ক এবং ৩৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি সংঘটিত হয়েছে।
এর আগে, গত মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিল।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *